রাঙা ভোর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

ডাকলো পাখি মেললো আঁখি

ফুটল গোলাপ গাঁদা

নরম রোদে গরম ভাপা

খাচ্ছে বসে দাদা।

 

ভালো লাগে ঝালের মুড়ি

থাকলে সাথে আদা

রাঙা ভোরে মনটা থাকে

দুধের মতো সাদা।

 

রেওয়াজ করে খুকুমণি

সা রে গা মা পা ধা

রাঙা ভোরে পাখি ওড়ে

যায় পেরিয়ে বাধা।

 

কেউ বা বসে পড়তে শেখে

গান কবিতা ধাঁধা

তারাই শুধু শুয়ে থাকে

যারা অলস গাধা।