কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা বুধবার ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠার ১৮ মাসের মধ্যে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে প্রথম বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। এই সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ড. বেনজীর আহমেদ, মহা-পরিচালক, র্যাব, ড. মো. মইনুর রহমান চৌধুরী, অ্যাডিশনাল আইজিপি (এ এন্ড ও), মো. মহসিন হোসেন, অ্যাডিশনাল আইজিপি (রেলওয়ে) চৌধুরী আব্দুল্লা আল মামুন, অ্যাডিশনাল আইজিপি (সিআইডি), আবু হাসান মুহম্মদ তারিক, (এফ এন্ড ডি), হাবিবুর রহমান, ডিআইজি-ঢাকা রেঞ্জ, মো. ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, স্বতন্ত্র পরিচালক, মাসুদ খান, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী।—প্রেস বিজ্ঞপ্তি
