প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২২:৩৫

করোনা ভাইরাসের কারণে দেশের প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের প্রকোপ হওয়ার কারণে জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আগামী ২ এপ্রিল পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের জন্য দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হলো। তবে দাপ্তরিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।