পঙ্গু হাসপাতালে অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০০:২১

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যায় হাসপাতালের দ্বিতীয় তলায় একটি অপারেশন থিয়েটারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন অপারেশন থিয়েটারের বাইরে ছড়াতে পারেনি। এর আগেই নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, হাসপাতালের চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি অপারেশন থিয়েটারে সন্ধ্য সোয়া ৬টায় আগুন লাগে। ফ্রিজে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি। তবে অপারেশন থিয়েটারের জিনিসপত্র পুড়ে গেছে।