মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট নাই

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০০:৪৩

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কোনো ফেসবুক অ্যাকাউন্ট, পেইজ বা গ্রুপ ব্যবহার বা পরিচালনা করেন না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি (Fazilatun Nessa Indira MP) বা অন্য কোনো নামে ফেসবুক অ্যাকাউন্ট পরিচালিত হয় না।

সম্প্রতি Fazilatun Nessa Indira (ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি) নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে গবীর-অসহায় মানুষকে সাহায্য করার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণরূপে অসত্ উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি। যদি কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীর নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট, আইডি, পেজ বা কোনো গ্রুপ পরিচালনা করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সাহায্য চেয়ে কোনো পোস্ট বা আবেদন করে থাকে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশে প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী সকলকে এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি