সবজি চাষির আক্ষেপ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

ইত্তেফাক ডেস্ক: গ্রামের মাঠ ক্ষেত জুড়ে এখন শীতের সবজির প্রাচুর্য। বাদ যায় কিসে ইটকাঠ পাথরে গড়া নগরীর আশপাশ এলাকা। রাজধানীর উপকণ্ঠে মুগদা-মানিকনগর এলাকায় অবকাঠামোর গ্রাস থেকে বাঁচিয়ে রাখা একখণ্ড জমিতে প্রতি বছরের মতো এবারও সবজি চাষ করেছেন কৃষক শুক্কুর আলী। তার আক্ষেপ নগরায়ণের থাবা হয়ত তার এই জমিটুকুও অবকাঠামোতে হারিয়ে যাবে।