নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৮:৩৯

pH এর আভিধানিক অর্থ হলো হাইড্রোজেন আয়নের ক্ষমতা

রসায়ন

মো. রমজান আলী,সহকারী শিক্ষক (বিজ্ঞান)

দুহুলী এস সি উচ্চ বিদ্যালয় ও কলেজ  লালমনিরহাট

প্রিয় নবম-দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায়, আজ তোমাদের সুবিধার্থে রসায়ন বিষয়ের নবম অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।

প্রশ্ন -১। এসিড কী?

উত্তর: যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+) উত্পন্ন করে তাদেরকে এসিড বলে।

প্রশ্ন -২। ক্ষারক কাকে বলে?

উত্তর: ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে তাকে ক্ষারক বলে।

প্রশ্ন -৩। মৃদু বা দুর্বল এসিড কাকে বলে?

উত্তর: যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে মৃদু বা দুর্বল এসিড বলে।

প্রশ্ন -৪। শক্তিশালী এসিড কাকে বলে?

উত্তর: যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে শক্তিশালী এসিড বলে।

প্রশ্ন -৫। ইউনিভার্সাল ইন্ডিকেটর কী?

উত্তর: বিভিন্ন নির্দেশকের (দুর্বল জৈব এসিড বা ক্ষার) মিশ্রণ হলো ইউনিভার্সাল ইন্ডিকেটর।

প্রশ্ন -৬। নির্দেশক কী?

উত্তর: যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারকের  উপস্থিতি নির্দেশ করে সে সকল পদার্থকে নির্দেশক বলে।

প্রশ্ন -৭। pH এর আভিধানিক অর্থ কী?

উত্তর: pH এর আভিধানিক অর্থ হলো হাইড্রোজেন আয়নের ক্ষমতা।