সশস্ত্র বাহিনী ও পুলিশকে নিয়ে মিথ্যা ভিডিও যুবক গ্রেফতার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

ইউটিউবে বাংলাদেশ সশস্ত্র সেনাবাহিনী ও পুলিশকে নিয়ে ভুয়া ভিডিও প্রকাশের অভিযোগে একজনকে আটক করেছে ডিএমপি সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জিয়াউর রহমান। গতকাল  নোয়াখালীর সেনবাগ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, সিম জব্দ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ওই ইউটিউব চ্যানেলটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।