সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেছেন, প্রতীক বরাদ্দের দিন থেকে আজ পর্যন্ত ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের ৬০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। আর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছে ৪ হাজার নেতা-কর্মী। এমতাবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ও সেনাবাহিনীর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। গতকাল আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির নেতৃবৃন্দ এ বক্তব্য তুলে ধরেন। এ সময় সমিতির সহ-সভাপতি ড. মো. গোলাম রহমান ভূঁইয়া ও গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
একই সঙ্গে সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক কাজী মুহাম্মদ জয়নুল আবেদীন ও বারের সদস্য মো. সালাহউদ্দিন সিকদারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
