বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং অগ্রণী ব্যাংকের মধ্যে সম্প্রতি দুইটি পৃথক সমঝোতা চুক্তি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্। উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম
0000
টাঙ্গাইলের কালিহাতীর রামপুর বাজারে জনতা ব্যাংকের ৯১৫তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. হাছান ইমাম খান এবং জনতা ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আবদুছ ছালাম আজাদ (মুক্তিযোদ্ধা)। ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান এতে সভাপতিত্ব করেন
০০০০০
এখন থেকে আজকেরডিল ডট কম-এর গ্রাহকরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে বিনা মূল্যে হোম ডেলিভারি পাবেন। এ বিষয়ে এক চুক্তিতে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আজকেরডিল ডট কম-এর সিইও এ কে এম ফাহিম মাশরুর সম্প্রতি চুক্তিতে সই করেন। বিকাশের হেড অব স্ট্র্যাটেজি আলী আহমেদ ও আজকেরডিল ডট কম-এর সিটিও রনি মন্ডল এ সময় উপস্থিত ছিলেন
০০০০
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৩তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ
