বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা, সিনেমা হল, থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসে ব্যান্ডদল চিরকুটের ৫টি এবং এপ্রিলে শিডিউল দেওয়া কয়েকটি কনসার্ট বাতিল হয়েছে। দেশের জনপ্রিয় এই ব্যান্ডদলটি ১৮ বছরে পা রেখেছে। তাই বছরটি স্মরণীয় করে রাখতে ১২ মাসে ১৮টি গান প্রকাশ করতে চেয়েছিল ব্যান্ডটি। চূড়ান্ত ছিল দেশ-বিদেশের অনেক কনসার্ট। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব পরিকল্পনাই পূরণ হলো তাদের।
০০০০
এবার করোনায় প্রাণ গেল জনপ্রিয় মার্কিন গায়ক জো ডিফির। গত শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান জো ডিফি। রবিবার করোনায় প্রাণ গেল তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ডিফির জন্ম ওকলাহোমার তুলসায়। ২৫ বছরের বেশি সময় ধরে গ্র্যান্ড ওল ওপ্রির সদস্য ছিলেন তিনি।
১৩টির বেশি অ্যালবাম বের করেছেন তিনি।
০০০০০
ব্রিটিশ রাজপরিবারের ছেলেকে (প্রিন্স হ্যারি) বিয়ের পর পাল্টে গেছে অভিনেত্রী মেগান মার্কেলের জীবন। ঘর-সংসারে মনোযোগী হয়েছিলেন তিনি। এমনকি অভিনয়ও ছেড়ে দিয়েছিলেন মেগান! তবে আবারও সেই পুরনো পেশায় ফিরে গেলেন মেগান মার্কেল। সাবেক এই অভিনেত্রী এবার নিজের ক্যারিয়ারে ফিরেছেন।
তবে মেগান সরাসরি অভিনয়ে ফিরছেন না। আফ্রিকান হাতিদের পরিবার নিয়ে তৈরি একটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি।
০০০০
দেশের টিভি নাটকের শুটিং ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার এই শুটিং বন্ধের সময়সীমা বাড়ছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, শিল্পী সংঘের প্রতিনিধিরা।
জানানো হয়, আগামী ৪ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় সাংগঠনিক মিটিং করে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে শুটিং বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় শুটিং শুরুর তারিখ জানানো হবে।
