এই সময়ের ছড়া

অলস প্রহর

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:১১

 

যাচ্ছে কেটে অলস প্রহর কাজ জমেছে মেলা

শুয়ে বসে মুঠোফোনে এমনি ফুরোয় বেলা।

জমানো বই হয়নি পড়া, পড়ব যে দিনভর

অনেক লেখা ভিড় করেছে মাথারই ভিতর।

 

এখন সবাই আছে ঘরে আটকে কঠিন ফ্রেমে

চলতে চলতে হঠাত্ করে জীবন গেছে থেমে।

ছুঁতে মানা, ধরতে মানা আতঙ্ক আজ ভবে,

শঙ্কা ভরা এমন জীবন কে চেয়েছি কবে?

 

জানলা থেকে আকাশটাকে খুব মনে হয় দূরে

পাখি যদি হতাম আমি যেতাম কোথাও উড়ে।