বাড়ছে মাস্কের দাম

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:২১

করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্তের খবর গণমাধ্যমে প্রকাশের পর অনেক ফার্মেসিতে বেড়েছে মাস্কের চাহিদা। মাস্কের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের বাড়তি ভিড়। পাল­া দিয়ে বেড়েছে দামও। বর্তমান সময়ে মানুষ আগের চেয়ে বেশি মাস্ক ব্যবহার করছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মাস্কের কৃত্রিম চাহিদা সৃষ্টি করছে। অনেক ফার্মেসিতে মাস্ক পাওয়াই যায় না। যেগুলোতে পাওয়া যাচ্ছে তারা বিক্রি করছে চার-পাঁচ গুণ বেশি দামে। ১০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ৩০ টাকায়, একটু ভালো মানের মাস্ক বিক্রি হচ্ছে ১০০ টাকা বা তার চেয়ে বেশি দামে। এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।

মোহাম্মদ  জীবন  আহমেদ, সিলেট