রামেকে এক দিনে সাত জনের করোনা টেস্ট করা যাবে

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

আগামীকাল ১ এপ্রিল থেকে রামেকের ল্যাবে ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করা যাবে। ল্যাবে প্রতিদিন ছয় থেকে সাত জনের পরীক্ষা করা যাবে। আর এর প্রতিবেদন দিতে আট থেকে ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানান রামেক অধ্যক্ষ নওশের আলী। ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনেহারকে ল্যাবের প্রধান করে চিকিত্সক ও নার্সসহ ৩০ সদস্যের টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। অনলাইনে তাদের প্রশিক্ষণ চলছে। এছাড়াও ল্যাব স্থাপনে যারা আসছেন তারা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিচ্ছেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা রোগীদের চিকিত্সার জন্য হাসপাতালের চিকিত্সক ও নার্সদের জন্য পর্যাপ্ত পিপিই (পার্সনাল প্রটেকটিভ ইকুইমপেন্ট) সরবরাহ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিত্সার জন্য অবজারভেশন টিমও গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে গঠন করা টিমের তত্ত্বাবধানে থাকবেন ডা. আজিজুল হক আজাদ। বিশেষজ্ঞ চিকিত্সকরা বসে কর্মপন্থা গ্রহণ করবেন এবং সে অনুসারে সম্মিলিতভাবে কাজ হবে। এদিকে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবক আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।