‘ফরিদপুরে করোনা টেস্টের ব্যবস্থা করা হবে’

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৫

ফরিদপুর প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করতে ফরিদপুরে করোনা টেস্টের ব্যবস্থা করা হবে। এ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই চালু হবে করোনা টেস্ট। সোমবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরে আফসানা মঞ্জিলে বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিরাপদ রাখতে পিপিই ও হ্যান্ড সেনিটাইজার প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ফরিদপুরে বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।