ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
করোনা ভাইরাসের কারণে অফিস আদালতসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ডিমলায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। উপজেলায় মোট জনসংখ্যার বেশির ভাগ মানুষ বিভিন্ন দোকানে, ফ্যাক্টরিতে ও মাঠে দিনমজুর হিসেবে কাজ করে থাকেন। বর্তমানে কোনো ধরনের কাজ না থাকায় তারা অতিকষ্টে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে এই উপজেলায় ৫০০ পরিবারের মাঝে সরকারের দেওয়া ত্রাণ পৌঁছে দিয়েছেন উপজেলা প্রশাসন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, এ উপজেলায় সরকারের দেওয়া বরাদ্দকৃত ত্রাণ গরিব অসহায় ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। অপর দিকে আমরা প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অর্থে কষ্টে থাকা মানুষদের তালিকা প্রস্তুতের জন্য নির্দেশ দিয়েছি।
