দাকোপ (খুলনা) সংবাদদাতা
উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করায় চার জন মোটরসাইকেল চালককে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ পোদ্দারগঞ্জ খেয়াঘাটে ও বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে। এ সময়ে সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল চালক পল্লব রায়কে ২ হাজার, ফেরদাউ আলমকে ২ হাজার, পাপ্পু রায়কে ১ হাজার ও রুহুল আমীনের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
