ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক ওষুধ ও খাদ্যের দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেই আঁকলেন দূরত্ব চিহ্ন। এ সময় কয়েক জন স্বেচ্ছাসেবক তাকে সহায়তা করেন। রবিবার রাতে পৌর সদরে ঘুরে ঘুরে দোকানের সামনে সাদা রং দিয়ে গোল চিহ্ন আঁকেন তিনি।
দোকানিরা জানান, জরুরি প্রয়োজনের মানুষ পণ্য কিনতে এসে অযথা ভিড় করে। এখন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মানুষ পণ্য কিনবে। এতে আমাদের জন্য যেমন ভালো হয়েছে, যারা পণ্য কিনবে তাদের জন্যও ভালো হবে।
