পাবনায় জীবাণুনাশক ছিটিয়েছে সেনাবাহিনী

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৭

পাবনা প্রতিনিধি

পাবনায় জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারসহ রাস্তায় রাস্তায় ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর-১১ পদাধিক ডিভিশনের একটি ইউনিট। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডসহ বিভিন্নস্থানে এই কার্যক্রম পরিচালনা করেন তারা।

এ সময় তারা সবাইকে নিজ নিজ বাড়িতে সাবধানতার সঙ্গে অবস্থান করাসহ বিদেশ থেকে ফেরা মানুষদের হোম কোয়ারেন্টাইনে থাকতে আহ্বান জানান। বারবার জীবাণুনাশক দিয়ে হাত ধুতে ও অহেতুক নাকে এবং মুখে হাত না দিতে অনুরোধসহ নানা ধরনের প্রচার চালান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে অংশ নেন।