হাতিয়ায় দোকান খোলায় ১২ জনকে জরিমানা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৮

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় এবং বাজারে বিনা প্রয়োজনে আড্ডা দেওয়ায় রবিবার সন্ধ্যায় ১০ ব্যবসায়ীসহ ১২ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার সালাম এ জরিমানা করেন। এ সময় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মাইকিং করে সরকারি নির্দেশ যথাযথভাবে পালন করার পাশাপাশি বিনা প্রয়োজনে কাউকে হাটবাজারে না আসার জন্য আহ্বান জানান।