গাংনীর দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য বিতরণ

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৯

মেহেরপুর প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারিভাবে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর ও স্বল্প আয়ের মানুষরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এদিকে রবিবার ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেছে গাংনী উপজেলার কাজীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড ভবানীপুর গ্রামের মেম্বার আনারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ভবানীপুর পুলিশ কাম্প ইনচার্জ এসআই ওয়ালিউর রহমান, ভবানীপুর গ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজি আইতাল হকসহ সাংবাদিক ও গ্রামের গণ্যমান্যরা।