পিরোজপুর অফিস ও ইন্দুরকানী সংবাদদাতা
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। রবিবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্রদের বাড়িতে চালের বস্তা নিয়ে হাজির হন এ কর্মকর্তা। তিনি নিজ হাতে গাড়ি থেকে ১০ কেজি চালের বস্তাগুলো বহন করে তাদের ঘরে পৌঁছে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, আমাদের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর নির্দেশনায় দরিদ্রদের ঘরে ঘরে চাল পৌঁছে দিয়েছি। তার নিজস্ব অর্থায়নে প্রেরিত নানা প্রকার সুরক্ষা-সরঞ্জাম হাসপাতাল ও জনসাধারণের মধ্যে বিতরণ করেছি। যাতে করে কাউকে ঘর থেকে বের হতে না হয়। তার জন্য যতটা সম্ভব কাজ করছি। গণজমায়েত বন্ধের জন্য মাইকিং ও টহল অব্যাহত রেখেছি। ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে।
