ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রাম থেকে রবিবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, নিহত ব্যক্তির মাথায় জখম থাকায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু হয়েছে।
