বামনায় নৌকা প্রতীকের শেষ জনসভা জনসমুদ্রে পরিণত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

বরগুনা-২ আসনের মহাজোট ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের বুধবার বিকালে বামনা সৈয়দ রহমাত আলী স্টেডিয়ামে বামনা উপজেলার শেষ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় জনসভায় শওকত হাচানুর রহমান রিমন বলেন, তৃতীয়বারের মত আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দক্ষিণ অঞ্চলের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সুযোগ দিন। হাজার হাজার জনতা হাত নাড়িয়ে ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়ার সম্মতি জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হারুন অর-রশীদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, সহ-সভাপতি মোশারেফ হোসেন জোমাদ্দার, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবীর, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগীর, অ্যাডভোকেট আঃ খালেক জোমাদ্দার, মোঃ সাইদুর রহমান সবুজ, মোঃ মিজানুর রহমান মিজান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন পিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জয়নাল আবেদীন খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম মহারাজ, যুবলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরোয়ার, ছাত্রলীগ সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়া গোলদার, সাধারণ সম্পাদক আলামিন হোসেন জনি, ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত তালুকদার প্রমুখ।