পীরগঞ্জে পৃথক অগ্নিকাণ্ড
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে ২০টি বাড়ি ও এক বিঘা খেতের জমা করা গম পুড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রবিবার রাত ৮টার দিকে উপজেলার সাগুনি গ্রামে মোস্তফা আলম ওরফে খোকার গোয়ালঘরে কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে তার বাড়িসহ আশপাশের ২০ ঘর পুড়ে যায়। রাতে ইউএনও রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ২ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। ঐদিন রাত সাড়ে ৩টার দিকে উপজেলা খনগাঁও বিশ্বাসপুর গ্রামের ননী গোপালের বাড়িতে গমসহ গমগাছের খড়ে আগুন লাগে। এতে তার এক বিঘা আবাদকৃত জমির কর্তন করা গম পুড়ে যায়।
