বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
করোনা প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সোমবার বকশীগঞ্জে সেনা টহল শুরু করেছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ স ম জামশেদ খোন্দকার জানান, করোনা প্রতিরোধে লকডাউন চলমান থাকায় বেকার রিকশাচালক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক ও দোকান শ্রমিকদের সাহায্যার্থে জেলা প্রশাসন থেকে প্রথম দফায় ১০ টন চাল, ৫০ হাজার টাকা বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় বরাদ্দ পাওয়া গেছে ১৪ টন চাল ও ৫০ হাজার টাকা।
