মুরাদনগরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী শোডাউন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্বাচনী শোডাউন হয়েছে বৃহস্পতিবার। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে শোডাউনটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, হানিফ সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু প্রমুখ।  কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের নেতা আক্তার হোসেন মেম্বারের সঞ্চালনায় জনসভায় শেখ হাসিনা সরকারের ১০ বছরের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে ৩০ ডিসেম্বর নৌকাকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।