কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে ছাত্র সমাজের গণসংযোগ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার পক্ষে গণসংযোগ ও মিছিল করেছে কাউখালী উপজেলা ছাত্র সমাজ (জেপি)। বৃহম্পতিবার বিকালে উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কেন্দ্রীয় যুবসংহতির ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ম আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ম আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।