বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে পূর্ব পুঁইছড়ি এলাকায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব পুঁইছড়ি ফরেস্ট অফিসসংলগ্ন এলাকার মৃত ফজল আহম্মদের পূত্র নুরুন্নবী (৫১) দীর্ঘদিন বসবাস করছেন। বাড়ির পাশে তার একটা দোকান রয়েছে। তার তিন স্ত্রী, এক স্ত্রী নিয়ে এঘরে থাকেন। স্থানীয়রা জানান, তার প্রচুর টাকা-পয়সা ছিল। ২/৩ লাখ টাকা তার সব সময় কাছেই রাখেন সে জন্য টাকা আত্মসাত্ করতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
