চট্টগ্রামে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৫৪

চট্টগ্রাম অফিস

নগরীর নালাপাড়া এলাকায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ।

সদরঘাট থানার সহকারী উপপরিদর্শক সাজু প্রতাপ দাশ বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের সাহায্যে নবজাতককে উদ্ধার করে মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে প্রাথমিক চিকিত্সা শেষে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন, প্রাথমিক চিকিত্সা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩২ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করা হয়েছে।