কুমারেশ চন্দ্র সরকার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আলফাডাঙ্গা সরকারি এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক কুমারেশ চন্দ্র সরকার (৮০) ২৯ মার্চ রবিবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশসহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঐ রাতেই কুমারেশ চন্দ্র সরকারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
