‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় ৫ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে মিঠাপুকুরে ৫শ ৩৯টি হতদরিদ্র পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। ইতোমধ্যে সরকারিভাবে নির্মাণ করা ৪০৭টি ঘর সুবিধাভোগী পরিবারের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে এসব ঘর নির্মাণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলায় প্রথম পর্যায়ে ১০৭টি এবং ২য় পর্যায়ে ৪৩২টি ঘর নির্মাণের বরাদ্দ এসেছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ টাকা। প্রত্যেক বাড়িতে রয়েছে একটি করে স্বাস্থ্যসম্মত পায়খানা। প্রথম পর্যায়ের ১০৭টি এবং ২য় পর্যায়ের ৩শটি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। নির্মাণাধীন রয়েছে ১৩২টি বাড়ি।
