কর্মক্ষেত্রে নিজেকে যেভাবে উপস্থাপন করবেন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৩০

 

জীবিকা নির্বাহ বা সময় কাটানোর তাগিদে আমরা নানা কিছুর সাথে সম্পৃক্ত থাকি। জীবনের একটা পর্যায়ে আমরা কর্মজীবনে প্রবেশ করি। অনেকেই ব্যবসা করেন। আবার অনেকে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিকে প্রাধান্য দেন। চাকরি করতে হলে ৬-৮ ঘন্টা সময় অফিসে অফিস কলিগদের সাথে সময় অতিবাহিত করতে হয়। যারা মার্কিটিংয়ে কাজ তাদেরকে অফিসে কম সময় থাকতে হয়। একটি অফিসে নানা মানসিকতার সহকর্মী থাকেন। তাদের অনেকেই খুব ভাল আবার কেউবা হযবরল টাইপের। তাই কয়েকটি সহজ এবং সুন্দর পদ্ধতি অনুসরণ করে আপনিও হয়ে উঠতে পারেন অফিসে সবার কাছে গ্রহণীয় একজন সহকর্মী। অফিসের সবার সাথে যদি ভাল সম্পর্ক থাকে তবে আপনি সেই অফিসে অনেক দিন টিকে থাকতে পারবেন। কোনো সমস্যা হলেও আপনাকে সহায়তা করবে অন্য সবাই। এজন্যই দক্ষ ব্যক্তিরা কিছুতেই চান না নিজের অফিসের কোনো একজন কলিগ বা সহকর্মীর সাথে খারাপ কিছু হোক। আরেকটি বিষয় মনে রাখবেন, অফিসে সহকর্মীদের কারণেই আপনি বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলায়ও পড়তে পারেন। অফিসের প্রথম দিনটি হচ্ছে বিশেষভাবে স্মরণীয় একটি দিন। এইদিন আপনি হয়তোবা সবার সাথেই পরিচিত হবার সুযোগ পেয়ে থাকবেন। আর যদি না পান তবে ধীরে ধীরে অফিসে যাদের সাথে আপনার কাজ করতে হবে তাদের সবার সাথে হাসিমুখে পরিচয় হয়ে নিন। যথাসম্ভব ঠাণ্ডা এবং নরম সুরে কথা বলুন। বুঝিয়ে দিন আপনি এই অফিসে কী কাজ করবেন, আপনাকে যেন সবাই সাহায্য করেন সেজন্য বিনীত অনুরোধ করুন। আন্তরিকতা দেখান, আপনি কাজ ভাল পারেন এটা একবারের জন্যও না বলে কাজে দুর্বল সেটাই বলুন। মনে রাখবেন, যারা আপনার আগে এই অফিসে জয়েন করেছেন তাদেরকে আপনার সিনিয়র হিসেবেই জানুন। দাম্ভিকতা পরিহার করে স্বাভাবিক আচরণ শুরু করুন। এতে সবাই প্রথম দিনেই আপনার প্রতি সদয় আচরণ করবে। অফিসে সবার কাছে গ্রহণীয় একজন সহকর্মী হতে গেলে জব এর প্রথম দিন একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে সিলেক্ট করুন। ক্যারিয়ার জীবনে সফল হিসেবে গড়ে তোলার জন্য প্রথম দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে ভুলেও এই দিন কারো সাথে বেশি হাসাহাসি করবেন না। প্রথম দিনেই কারো সাথে বন্ুত্বের সম্পর্ক করবেন না। সবাইকে আপন ভাবতে শুরু করবেন কিন্তু ভাই হিসেবে নয়। প্রতিবেশী হিসেবে। মার্জিত ভাষায় কথা বলতে না পারলে বেশি কথা বলবেন না। কথায় কথায় আগের অফিসের গল্প করবেন না।