উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন ------------------------পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১২

দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চিরিরবন্দরের সাঁইতাড়া ও সাতনালা ইউনিয়নের সীমান্তবর্তী অকড়াবাড়ি হাটে নৌকা মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী দল। তারা দেশে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, বোমাবাজি করে মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল। তারা দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এবারও যদি তারা দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় তাহলে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এ পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ আয়ুবর রহমান শাহ্র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক হুইপ আলহাজ মোঃ মিজানুর রহমান মানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হেমোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ সালাউদ্দিন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিমউদ্দিন সরকার গোলাপ, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, মন্ত্রীপুত্র তাহমিদ হাসান আলী অমিত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শাহ্, সাঁইতাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সন্তোষ কুমার রায় প্রমুখ।