অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাবি ছাত্রদল

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৮:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার (৩১শে মার্চ) টিএসসি, তিন নেতার মাজার, দোয়েল চত্বর এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে দ্বিতীয় দিনের মত প্রায় দেড়শ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, ছোলা ইত্যাদি।

জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. আমান উল্লাহ আমানের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম সম্পন্ন হয়।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত নয় আইসোলেশনে থাকা সেই ৫ রোগী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, করোনা ভাইরাসের কারণে ক্যাম্পাসে অসহায় ও দুস্থরা যে অমানবিক পরিস্থিতিতে দিন যাপন করছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ত্রাণ বিতরণের এ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দ্বিতীয় দিনের মত সাধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। আশা করি,আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব।   

সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান বলেন, ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল খাদ্য বিতরণের এ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

ইত্তেফাক/এএএম