মির্জাপুরে ঝুঁকিপূর্ণ ৫৩টি ভোট কেন্দ্র

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

মির্জাপুর পৌরসভা, উপজেলার মহেড়া, জামুর্কি ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ৫৩ ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে পুলিশ সূত্র জানিয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জাপুরে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন (নৌকা), বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), খেলাফত মসলিসের প্রার্থী মো. মুজিবুর রহমান (দেয়াল ঘড়ি), ইসলামী শাসন আন্দোলনের প্রার্থী মো. শাহিনুর ইসলাম (হাতপাখা) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী শ্রী মতি রুপা রায় চৌধুরী (বাঘ)।