একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার মদন পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ১ লাখ ১০ হাজার ৬১০ জন ভোটারের বিপরীতে ভোট কেন্দ্র রয়েছে ৪৫টি। এর মধ্যে ৪০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. ওয়ালীউল হাসান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া এসব কেন্দ্রের আশপাশেই স্ট্রাইকিং ফোর্স দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মোতায়েন থাকবে।
