বৃহস্পতিবার দুপুরে সিংড়ায় আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলকের সমর্থনে কয়েক হাজার মালিক ও শ্রমিক নৌকার বৈঠা র্যালি বের করেন। এ সময় তারা নৌকা মার্কায় ভোট চেয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালিতে নেতৃত্ব দেন বাস মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. ছাত্তার, উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
