নির্বাচনের টুকরো খবর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

বিএনপি প্রার্থী খন্দকার মাহবুবের গণসংযোগ

বেতাগী (বরগুনা) সংবাদদাতা বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বেতাগী উপজেলার বিভিন্ন স্থানে বুধবার গণসংযোগ করেছেন। এ সময় বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদ আব্দুল হালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাকির হোসাঈন, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান প্রমুখ তার সাথে ছিলেন। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কায় ভোট চান।

নীলফামারীতে র্যাবের বিশেষ মহড়া

নীলফামারী প্রতিনিধি বৃহস্পতিবার র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের পক্ষে বিশেষ টহলের মহড়া দিয়েছেন র্যাব সদস্যরা। পুরো শহরে মোটর সাইকেল ও একাধিক পিক-আপে র্যাব সদস্যরা এ টহল দেন। নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা সংবাদ সম্মেলনে জানান, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নীলফামারীর চারটি আসনে র্যাবের পক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুপ্তপূর্ণ স্থানগুলো সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। তবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাদের এই তত্পরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের শেষ নির্বাচনী জনসভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এর আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান আনসারী। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, সাবেক মহিলা এমপি অ্যাডভোকেট শওকত আরা বেগম, কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা-৩ আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। এ সময় তিনি আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।  এরপর তিনি কালিগঞ্জ উপজেলার নলতা আহসানিয়া রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার

পক্ষে গণসংযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মৃণাল কান্তি বিশ্বাস স্বপ্নীল। তিনি উপজেলার ভাঙ্গারহাট, ভূতেরবাড়ী, বঙ্গলক্ষ্মী, নৈয়ারবাড়ী, পীরেরবাড়ী, লখন্ড, তুলসীবাড়ী, পোলটানা, লাটেঙ্গাসহ বিভিন্ন জনবহুল এলাকায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল বাড়ৈ, ছাত্রলীগ নেতা সম্পদ বাড়ৈ, বরুন বাড়ৈসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পুনরায় আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। বুধবার সন্ধ্যায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে জয়নন্দ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এমপি মনোরঞ্জন শীল গোপাল এ কথা বলেন। জনসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, ডাবোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল হক ও ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিত্ রায়।

ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ সাবেক এমপি শাম্মীর

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা হবিগঞ্জ-৪ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদেরের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিয়ষক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার। বুধবার শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারে বিএনপির ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে শতাধিক নেতা-কর্মী এ লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উবাহাটা ইউনিয়ন বিএনপি নেতা মো.  তৈয়ব আলী, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন আহাম্মদ, হাজী মো. আ. মালেক, সাবেক ইউপি সদস্য রাহিদ মিয়া, মো. নুর ইসলাম, আইয়ুব আলী, মো. নুরুল ইসলাম, মো. জবেদ আলী, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম খাঁন প্রমুখ।

কাঠালিয়ায় মহাজোট প্রার্থীর নৌকা মার্কার বিশাল জনসভা

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঝালকাঠি-১ কাঠালিয়া-রাজাপুর আসনের মহাজোটের প্রার্থী বর্তমান এমপির সমর্থনে এক বিশাল জনসভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ কাঠালিয়া-রাজাপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অহিদুজ্জামান চাঁন, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেপির ঝালকাঠি জেলা সভাপতি এবং জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও অ্যাড. এনামুল ইসলাম রুবেল ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কিশোয়ারা সুলতানা সালমা। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আবুল বাশার বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম কবির সিকদার, শিশির চন্দ্র দাস, বিআরডিবির চেয়ারম্যান কাওসার আহমেদ জেনিব সিকদার, প্রেসক্লাব সভাপতি সিকদার মোঃ কাজল, অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক ওদুদ, মহিলা লীগ নেত্রী রেবা রাণী মণ্ডল, ব্যবসায়ী কৌসিক সেন, জিএম আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। সভার শুরুতে কাঠালিয়া উপজেলার পাটকেলঘাটা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ অলিউল ইসলাম এবং মোঃ মাসুমের নেতৃত্বে পাঁচ শতাধিক বিএনপি নেতা-কর্মী নৌকার মহাজোট প্রার্থী বর্তমান এমপি বিএইচ হারুনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

দিনাজপুর-৫ আসনে গণশিক্ষা মন্ত্রীকেই চায় তরুণ-তরুণীরা

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুর-৫ (ফুলবাড়ি-পার্বতীপুর) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে যেখানেই যাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী গণশিক্ষা মন্ত্রী মুুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সেখানেই তরুণ-তরুণীদের ভিড় জমছে সেলফি তোলার। নির্বাচনী প্রচারণা কাজের কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও এতে মন্ত্রী বিরক্তবোধ না করে তরুণ-তরুণীদের সেলফি তুলতে বেশ উত্সাহিত করছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর-৫ আসনের বিভিন্ন এলাকায় জনসভা, গণসংযোগসহ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নির্বাচনী এলাকায় মন্ত্রীকে পেয়ে চারদিক থেকে ঘিরে ধরছে তরুণ-তরুণীরা। দীর্ঘ ৩০ বছর ধরে লাগাতার এলাকার জাতীয় সংসদ সদস্য এবং ১০ বছর ধরে মন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন মোস্তাফিজুর রহমান ফিজার।  সোমা বাঁশফোড়, সাবিনা ইয়াসমিন, মেহেদী আল মুরতুজা, সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন তরুণ-তরুণী বলেন, ছয় ছয় বার লাগাতার নির্বাচিত এমপি আমাদের গণশিক্ষা মন্ত্রী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। তার কাছে যেতে কোনো বাধা বিবাদ নেই। সবসময়ই তার কাছে যাওয়া যায়। তিনি প্রত্যেকটি তরুণ-তরুণীকে নিজের ছেলে-মেয়ের মতোই স্নেহ করেন, ভালোবাসেন। গণশিক্ষা মন্ত্রীকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে গ্রামে গ্রামে, পাড়ায়, মহল্লায় গণসংযোগসহ মা-বাবাকে অনুরোধ করছে তরুণ-তরুণীরা।

কুমিল্লা-৮ আসনে লড়াই হবে নৌকা আর ধানের শীষে

সদর দক্ষিণ ও বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-৮ (বরুড়া) আসন গঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল (নৌকা) ও বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন (ধানের শীষ) প্রতীকের মধ্যে। আসনটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পৃথক পৃথক প্রার্থী দেয়ায় বিএনপির একক প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন সুবিধাজনক অবস্থায় রয়েছেন। প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। তারা এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা করে প্রার্থীরা ছাড়াও নিজ নিজ দলের নেতা-কর্মীরা তাদের দলের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে। কুমিল্লা-৮ আসনে হেভিওয়েট দুইজন প্রার্থী ছাড়াও আরো সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন:বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন (লাঙ্গল), জাকের পার্টির শরীফুল ইসলাম (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন মিজানুর রহমান (হাতপাখা), খেলাফত আন্দোলন আবুল ফারাহ মোঃ আব্দুল আজিজ (বটগাছ), মুসলিম লীগ খোন্দকার জিল্লুর রহমান (হ্যারিকেন), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আহসানউল্লাহ (হাতুড়ি) ও গণফ্রন্ট থেকে দুলাল মিয়া (মাছ)।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মহাজোট প্রার্থীর পক্ষে ১৪ দলের গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মহাজোটের আওয়ামী লীগের প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নৌকা প্রতীকের পক্ষে বুধবার সন্ধ্যায় ১৪ দলের নেতৃবৃন্দ গণসংযোগ করেছেন। এ সময় তারা শহরের রেলস্টেশন, কালীবাড়ির মোড়, টিএ রোড, হাসপাতাল রোড, কুমারশীল মোড়সহ বেশ কিছু জায়গায় গণসংযোগসহ হেন্ডবিল বিতরণ করেন। এ সময় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, অ্যাডভোকেট নাসির মিয়া, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

দাকোপে হাতপাখা প্রতীকের প্রার্থীকে জরিমানা

দাকোপ (খুলনা) সংবাদদাতা  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবু সাঈদকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলো মোড়ে চালনা হেড কোয়ার্টার জামে মসজিদের সামনে কর্মী সমর্থকদের নিয়ে মুসল্লিদের মাঝে তার নির্বাচনী হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণের সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার সঞ্জীব দাস আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেন। 

বাঁশখালীতে হাতপাখা প্রতীকের প্রার্থীর মতবিনিময় সভা

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারীর সঙ্গে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-১৬ হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি ওবায়দুল্লাহ চৌধুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত আন্দোলনের মহাসচিব মাওলানা আবদুল আলিম নিজামী, বাঁশখালী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা এইচ এম রহুল্লাহ প্রমুখ। মতবিনিময় সভায় হাতপাখা প্রতীকের প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী বলেন, আমরা নির্বাচিত হলে এলাকার সমস্যা নিয়ে প্রতিমাসে সাংবাদিকদের পরামর্শ মোতাবেক এলাকার উন্নয়ন করা হবে। আমরা জোট মহাজোটের বাইরে ৩০০ আসনে নির্বাচন করে যাচ্ছি। নিশ্চয়ই আমরা সফল হবো।

ত্রিশালে নৌকার পক্ষে

লিফলেট বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা বৃহস্পতিবার ত্রিশাল বাজারে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুজ্জামান মাস্টার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক কামাল হোসেন, ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাংবাদিক এসএম ফজলে রশিদ, নিরাপদ সড়ক চাই ত্রিশাল শাখার সদস্য সচিব কামরুজ্জামান মিনহাজ প্রমুখ।

বিজয়নগরে নৌকার

পক্ষে উঠান বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া (বিজয়নগর) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। ইসলামপুর দক্ষিণপাড়ায় বুধন্তী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মাহমুদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মো. শফিকুর রহমান, কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইমরান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শামীম মাস্টার প্রমুখ।

জাপা প্রার্থীর নির্বাচনী জনসভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা  বৃহস্পতিবার নবীনগর সরকারি হাই স্কুল মাঠে জাতীয় পার্টির প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রার্থী জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী মামুনুর রশিদ। জনসভায় এটিএম আবদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপার জেলা যুগ্ম সম্পাদক সৈয়দ মোকাদ্দেছ হোসেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা মো. ইদন খান, আফসানা সুলতানা স্মৃতি প্রমুখ।

চাঁদপুর-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী

লীগ নেতাদের গণসংযোগ

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিন মতলব বাজারসহ আশপাশের এলাকায় নৌকার সমর্থনে মিছিল, লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে পথসভা করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা শেফালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুজ্জামান রিপন প্রমুখ।

তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে

হোক শীর্ষক আলোচনা

নরসিংদী প্রতিনিধি তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার নরসিংদীর মাধবদীর মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান। নতুন ভোটার তরুণ-তরুণীদের মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার পক্ষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হক, মুক্তিযোদ্ধা আ. হাকিম, আবুল খায়ের ভূইয়া প্রমুখ।

কাঠালিয়ায় নৌকার জনসভায় জেপি নেতা এড. এনামুল ইসলাম রুবেলসহ জেপির অনেকে মহাজোট প্রার্থীকে সমর্থন

কাঠালিয়া(ঝালকাঠি)সংবাদদাতা জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেপির ঝালকাঠি জেলা সভাপতি এবং জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও ঝালকাঠি-১ কাঠালিয়া-রাজাপুর আসনের জেপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পরে মহাজোটের নৌকা মার্কার প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল  আওয়ামী লীগ মনোনীত মহাজোটের নৌকার প্রার্থী বর্তমান এমপি ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক হারুনকে  জেপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সমর্থন দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদ মাঠে নৌকা মার্কার সমর্থনে বিশাল জনসভায় অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেন, পদ্মা সেতুসহ দেশের উন্নয়নে ১৪ দলীয় জোট তথা মহাজোটের বন্ধনে সাইকেল-নৌকা একাকার। তিনি কাঠালিয়া-রাজাপুর আসনের নৌকা মার্কার প্রার্থীকে ভোট প্রদানের জন্য জেপির সকল নেতা-কর্মী ও জনসাধরণকে উদাত্ত আহবান জানান।