চট্টগ্রাম অফিস:চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এমএ লতিফ এমপি বুধবার বন্দর এলাকার ৩৮, ৩৯, ৪০নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগ সল্টগোলা-রেলক্রসিং এলাকা থেকে শুরু করে মাইলের মাথা-ফ্রি পোর্ট-বন্দরটিলা-সিমেন্ট ক্রসিং প্রদক্ষিণ করে স্টিল মিল এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগকালে এমএ লতিফ এমপির সাথে আরো উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, চট্টগ্রাম-১১ আসনের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক সুমন, এইচএম সোহেল ও গোলাম মোহাম্মদ জোবায়ের। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির আহম্মদ চৌধুরী, আলী বক্স, আব্দুল আজিজ, মো. হাসান, হারুনুর রশিদ ও আব্দুল বারেক। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, স্বাধীনতা নারী শক্তি সংগঠনের পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, মাহবুব আরা ও ইউনিট নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং মহাজোট নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন —ইত্তেফাক
