সাপাহারে প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ফর ইউ”। বিজয় দিবসের মাসকে কেন্দ্র করে বিজয়ের উল্লাসে তারা উপজেলার সীমান্তবর্তী তিন গ্রামের প্রায় অর্ধশত বৃদ্ধ, বয়স্ক বিধবাসহ গরিব অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক বনি ইসরাইল প্রমুখ। সংগঠনটি অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ ছাড়াও অসহায় মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরণ থেকে শুরু করে বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ বিরতণ করে।
