সুনামগঞ্জে সহিংসতা ঠেকাতে র্যাবের মহড়া

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:২২

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে কোনো সহিংসতা ঠেকাতে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার ১১ উপজেলায় মহড়া দিয়েছে র্যাব-৯। পৌর শহরের মল্লিকপুর আবাসিক এলাকায় স্থাপিত অস্থায়ী ক্যাম্প থেকে র্যাবের কমান্ডার লে. কর্নেল ফয়সল আহমেদের নেতৃত্বে নিরাপত্তা মহড়া দেয় র্যাব-৯ এর অধীনে থাকা এ ইউনিট।

আগামী ২ জানুয়ারি পর্যন্ত এভাবে জনসাধারণের নিরাপত্তার জন্য র্যাব মাঠে থাকবে।

র্যাবের সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কর্নেল ফয়সল আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর মূল কাজ হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। র্যাব নির্বাচনের আগে এবং পরে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে এবং কাজ করবে র্যাব।