মোঃ শাহজাহান লস্কর
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের অধিবাসী জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান লস্কর দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার পর গতকাল বৃহস্পতিবার সকালে ৩৩৬/১, দক্ষিণ মনিপুর, মোল্লাপাড়া, ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাসভবন মিরপুর পল্লবীতে বাসা-১১২, রোড-৩, ব্লক-এ, সেকশন-৭ সংলগ্ন মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
