বাংলা
১।‘পড়ে পাওয়া’ রচনাটির লেখক কে?
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালের কত
তারিখে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯০ সালের ১ মার্চ
(খ) ১৮৯৩ সালের ১৫ মে
(গ) ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর
(ঘ) ১৮৯৫ সালের ২৭ জুন
৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি
পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কোন গ্রামে?
(ক) বারাকপুর (খ) নির্বিষখোলা (গ) অম্বরপুর (ঘ) চাঁপাতলী
৪।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কী?
(ক) বামাসুন্দরী দেবী (খ) স্বর্ণকুমারী দেবী
(গ) মৃণালিনী দেবী (ঘ) রানী বিলাসমনি
৫।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
(ক) মহারাজ বন্দ্যোপাধ্যায় (খ) মহানন্দ বন্দ্যোপাধ্যায়
(গ) নারায়ণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) নরেন বিশ্বাস
৬।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার পেশা কী ছিল?
(ক) কবিরাজী (খ) শিক্ষকতা
(গ) কথকতা ও পৌরোহিত্য (ঘ) ঠিকাদারী
৭।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি ও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ-
(ক) পথের পাঁচালী উপন্যাস
(খ) অপরাজিত উপন্যাস
(গ) দুটোই (ঘ) একটিও নয়
৮। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?
(ক) আরণ্যক (খ) ইছামতী (গ) নৌকাডুবি (ঘ) ক ও খ
৯। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনগুলো?
(ক) মেঘমল্লার, মৌরীফুল (খ) ভ্রমণ-দিনলিপি
(গ) তৃণাঙ্কুর, স্মৃতির রেখা (ঘ) সবগুলোই
১০। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
(ক) চাঁদের পাহাড় (খ) মিসমিদের কাচ
(গ) হীরামানিক জ্বলে (ঘ) সবগুলোই
১১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর মৃত্যু ঘটে কত সালে?
(ক) ১৯১৫(খ) ১৯১৬ (গ) ১৯১৭ (ঘ) ১৯১৮
১২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন?
(ক) বিশ (খ) একুশ (গ) বাইশ (ঘ) তেইশ
১৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
(ক) ১৯৪০ (খ) ১৯৫০ (গ) ১৯৬০(ঘ) ১৯৭০
১৪। কাদের বাগানে আম কুড়াতে কালবোশাখি উপেক্ষা করে সবাই ছুটছিল?
(ক) চাটুয্যেদের (খ) মুখুয্যেদের
(গ) বাড়ুয্যেদের (ঘ) গাঙ্গুলিদের
১৫। চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা-
i. প্রচুর পাওয়া যায় ii. খেতে অত্যন্ত সুস্বাদু
iii. নির্বিঘ্নে কুড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) iii
১৬। লেখকের চমত্কার অর্থে ব্যবহূত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
(ক) শপথ (খ) বিশ্বাস (গ) সংশয়(ঘ) অনবরত
নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমুতে গিয়ে মনে হলো- এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া তার কর্তব্য। সে পরদিন তাই করল।
১৭। শচী ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের প্রতিভূ?
(ক) বাদল (খ) বিধু(গ) কথক (ঘ) সিধু
১৮। উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য? উভয়েই-
i. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ ii. লোকলজ্জার ভয়ে ভীত
iii. অকল্যাণ চিন্তায় তাড়িত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii
১৯। সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?
(ক) লেখক আর বিধু (খ) লেখক আর বাদল
(গ) বিধু আর সিধু (ঘ) বিধু আর বাদল
২০। বাক্সটিতে নগদ টাকা কত ছিল?
(ক) চল্লিশ (খ) পঞ্চাশ (গ) ষাট (ঘ) সত্তর
১ ক,২ গ,৩ ক,৪ গ,৫ খ ৬ গ,৭ গ,৮ ঘ,৯ ক
১০ ঘ, ১১ ঘ, ১২ গ, ১৩ খ ১৪ গ, ১৫ খ, ১৬ ক,১৭ গ, ১৮ ১৯ ক ২০ খ
