৭০ পর্বে ধারাবাহিক নাটক ‘শহরালী’

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২০:৩৬

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শহরালী’র ৭০তম পর্ব। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নাদিয়া, শাহনাজ খুশী, মৌটুসী বিশ্বাস, নাবিলা ইসলাম, রিমি করিম, তামিম মৃধা, আহসান হাবিব নাসিম, আব্দুল কাদের, মাসুম বাশার, মিলি বাশার, শফিক খান দিলু, এটিএম রাসেল, রানা, চাঁদনী, তালহা প্রমুখ। শহরালী নামের এক শিক্ষিত বেকর যুবক বন্ধুর সন্ধানে জীবনে প্রথম ঢাকা শহরে এসে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। অসহায় শহরালী বন্ধুর ঠিকানা হারিয়ে কোনো উপায় খুঁজে পায় না। সে জানে তার বন্ধু এই শহরেই থাকে। তাইতো সে বেঁচে থাকার সংগ্রামে নামে। শুরু হয় সিকিউরিটি গার্ড হিসেবে তার পথচলা। ছোট্ট চাকরি করার পাশাপাশি সে প্রতিনিয়ত বন্ধুর খোঁজে বের হয়। কিন্তু এই বিশাল শহরে বন্ধুকে খুঁজে পাওয়া কী সহজ? বন্ধুকে খুঁজতে গিয়ে নানা সমস্যায় পড়ে সে। নানারকম মানুষের সঙ্গে তার পরিচয়ের পর্বে একটি মেয়ের সঙ্গে তার অন্তরঙ্গতা হয়। মেয়েটিই তার শহরে থাকার অবলম্বন। জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শহরালী এগিয়ে যেতে থাকে ঠিকই। কিন্তু সন্ধান কী পায় তার বন্ধুু সুজনের!’