বীরগঞ্জে পূর্নভবা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোগনগর ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম পূর্নভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভোগনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গান্ডারা গ্রামের বাসিন্দা বরেন্দ্র দেবনাথ শর্মাকে গ্রেফতার ও বালু রোঝাই তিনটি ট্রাক্টর জব্দ করেন। পরে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
