করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কর্মসূচির আওতায় পিরোজপুরের প্রশাসন কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এর অংশ হিসেবে বুধবার পিরোজপুর প্রেসক্লাবের সামনে শহরে কর্মরত ১৩ জন পত্রিকা হকারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, পিআইও আমিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরের ১৩ জন সংবাদপত্র হকারের মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক লিটার ভোজ্যতেল, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।
