মিঠাপুকুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৭

ভুট্টা খেত নষ্ট করায় ছাগল খোয়াড়ে দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার রাতে চিকিত্সাধীন অবস্থায় রুস্তম আলী সরকার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে চেংমারী ইউনিয়নে আবিরের পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার ভোররাতে অভিযান চালিয়ে রাব্বি মিয়া, মুক্তা বেগম, রিক্তা বেগম, খাদিজা বেগম ও প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, অভিযান চালিয়ে ইতিমধ্যে মূল আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।