জীবাণুনাশক ছিটাচ্ছে ঢাকা মহানগর পুলিশ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৫০

করোনা ভাইরাস থেকে ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় গতকাল ৮ম দিনের মতো বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৫ মার্চ থেকে প্রতিদিন ডিএমপির আটটি জলকামান আট ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথম পালায় সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত জীবাণুনাশক ছিটানো শুরু হয়েছে। ২য় পালায় বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ছিটানো হচ্ছে। জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চলমান থাকবে।