মাছ ও মাংসের মাধ্যমে করোনা ছড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৫১

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন দুধ, ডিম, মাছ ও মাংস সংক্রান্ত সংকট মোকাবিলায় সরকার সব ব্যবস্থা নিয়েছে। গতকাল বুধবার বেইলি রোডের সরকারি বাসভবনে করোনার প্রাদুর্ভাবকালীন পোলট্রি ও দুগ্ধশিল্প এবং মত্স্যখাতের সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে করোনা সংকটকালীন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন। মাছ ও মাংসের মাধ্যমে করোনা ছড়ানোর গুজবে বিভ্রান্ত না হয়ে করোনা মোকাবিলায় নিয়মিত দুধ, ডিম, মাছ ও মাংস খাওয়ার আহ্বানও জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।